আমরা আসলে কী খাচ্ছি, তা কি আমরা জানি?
মেসে থাকার সময় "দেশি মুরগি" বলে কেনা মুরগি আসলে ছিল কালার বার্ড; ইলিশ কিনেও তার স্বাদ চেনা যায়নি। অন্যদিকে গ্রামে যাঁরা যত্ন করে ভালো খাবার উৎপাদন করেন, তাঁরা ন্যায্য দাম পান না।
নিরাপদ খাদ্যের শুরু খামারে, আর সেই খামারের প্রাণ গ্রামের নারী
গ্রামের নারীরাই সবচেয়ে যত্ন নিয়ে হাঁস-মুরগি ও ছাগল পালন করেন। খুপিঘর তাঁদের হাতে তুলে দেয় প্রশিক্ষণ, উপকরণ আর নিশ্চিত বাজার, আর প্রতিটি ধাপের তথ্য ক্রেতার সামনে খোলা রাখে।
সমস্যা
- ক্রেতা জানেন না মাংস কোথা থেকে এসেছে, কী ওষুধ পড়েছে
- দরপতন ও মধ্যস্বত্বভোগীর কারণে ছোট খামার বন্ধ হচ্ছে
- কাঁচাবাজারে হাইজিন ও কোল্ড চেইন অনিশ্চিত
খুপিঘরের সমাধান
- নারীরা পালন করেন, DESHLET সরাসরি কেনে (Buy-back)
- শুধু ভেটেরিনারি ডাক্তার ওষুধ দেন, এজেন্ট তদারকি করেন
- QR ও অ্যাপে খামার, ব্যাচ ও উৎসের তথ্য






